আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ পাখা ম্যালো / প্রদীপ বিশ্বাস

অগ্নি বলয়ে কিছুটা তুষার সংকেত পরিধি ছুঁতে চায়
উড়ো মেঘদের পেটের ভাষা জানতে চাওয়া সুখ দুঃখ
খসা পাতার মুক্তি মাটিতে ঝরা হালকা অনায়াস ভঙ্গি

বুক পাখির এধার ওধার হয়রানি
তবে ছাড় না আগুন পাখা ম্যালো

আগুনের ভালোবাসায় পুড়ে যাক সংস্কার
দড়ি-দড়া অযোগ্য বাঁধন ফস্‌কা
কিছুটা আগুন উড়ুক কিছুটা ছাই ঝরুক

মিশে যাক বাষ্পে শিশিরে মাটিতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।