আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ মৃত শেকড় / অনিমেষ সিংহ


শিকড়ে জল ঢালছে,
সে ভিয়েতনামে ছিলো ষাটে !!
নর্দমা আর নকসি কাঁথা এসে ধাক্কা মারছে
বন্ধ দরজায় ! খুলবনা।
নতুন করে কিছু চাওয়ার নেই।
আমি শেকড়ে জল ধুপ চবনপ্রাশ দিচ্ছি।
আমার বই থেকে পাখি উড়ে যাচ্ছে গনতন্ত্রে।
তারচেয়ে কাঁচা মালের ব্যাবসা করতে পারতাম।
কাঁচা মাল !
বাবা সিন্দুরে ভর্তি একটি কোয়েন শোলের হিরোর মতো ছুঁড়ে দিলেন
আকাশে
আকাশে
আকাশে ,
ভল্ট খেতে খেতে
মাটিতে পড়ার আগেই
বার দুয়েক স্বাধীনতা এসে টেনে হিঁচড়ে নিয়ে গেলো শেষ শেকড়।

উড়তে দিলো না যদিও খুব একটা ক্ষুধার্থ ছিলাম না কোনদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।