আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

মুক্তগদ্যঃ হারানো চশমা / প্রলয় মুখার্জী


আমরা বলি ছেলেবেলা হারিয়ে গেছে। সম্পর্ক হারিয়ে গেছে। আসলে কোনো কিছুই হারায় না।
আবিস্কারের হাত থেকে পালিয়ে পালিয়ে বাঁচি মাত্র।অনেকটা চশমার মতো কোনো না কোনো বালিশের তলায় চাপা পড়ে থাকে।তাকে খুঁজে পাওয়ার সামর্থ্য শেষ হলে বলি হারিয়ে গেছে। পরের দিন মা ঝাঁট দিতে গিয়ে খুঁজে পায়।সেই দিদির অভ্যাস।মেঝের কোণেই ক্লিপ পড়ে থাকে তবু খুঁজে পায় না। দিদির অনেক অনেক ক্লিপ এই হারানোকে আবিস্কার করতে দেয়নি।অনেকটা মায়ের সুঁচ হারিয়ে গেলে আমার আবিস্কারের মতো দেখতে হয়। ঘাড় গোঁজ করে মাদুরের নীচে পড়ে থাকে সুঁচ। নোখ দিয়ে খুঁটে মায়ের কাছে দিলে মা গাল টিপে দেয়। কাঁথা সেলাই করতে করতে বলে হারিয়ে গেছিল তো। কোথায় পেলি?

এই সুঁচ খুঁজে পাওয়ার ধারণা শেখায় প্রতিটা হারানোর ভেতর ফিরে পাওয়ার এক বান্ধবী লুকিয়ে থাকে।
আশায় বসে থাকি এই বুঝি শর্বানির সাথে ট্রেনে দেখা হয়ে যাবে। সেই সম্ভাবনাকেই আমরা নেমন্তন্ন করি। বাতাসা মুড়ির জল খাওয়াই।তিথিরদিকে দিয়ে বলাই, চলো সুমন দুজনে হারিয়ে যাই কোথাও।আসলে সুমনদা তিথিরদি'কে আরো বেশি বেশি জড়িয়ে ধরবে।বুকে হারিয়ে যাওয়ার ছোট্ট সুযোগ করে দেবে তিথিরদি। ওই যে হারানোর ভেতর ফিরে পাওয়ার চশমা।চশমাটা খাটের তলায় পড়ে গেছে।আর আমি আপ্রাণ খুঁজছি। ব্যাগ বই বাথরুমে খুঁজেও পাচ্ছি না। অথচ কি ভীষণ ভাবে সেখানেই আছে। আমার সামর্থ্য পৌঁছতে পারছে না।আমি সারাদিন চশমার কথাই ভাবছি।

তখন বলছ এসো পাহাড়ে হারাই।আসলে চাইছ সমুদ্র সৈকতে দুজন দুজনের বুকে আটকে যাই।আমাদের এই আটকে যাওয়া যাতে কেউ না দেখে ফেলে। আমরা তেমন পাহাড়ের আড়াল খুঁজি। ঝাউ গাছের আড়াল খুঁজি। আসলে হারিয়ে যাওয়ার অভিনয় করে তোমার আরো কাছে চলে আসি।বইপত্তর ঘাঁটতে ঘাঁটতে খাটের নীচেই এগোই।চশমার কাছে যাই। এক পা হারিয়ে যেমন মানুষটা পায়ের আরো কাছে আসে। সারাজীবন খোঁড়াতে খোঁড়াতে সে পায়ের কথাই মনে করে। সম্পর্কও হারিয়ে যাওয়া মানে ছাদে দাঁড়িয়ে তুমি কাঁদছ খুব। আমার কথা ভাবছ ভীষণ।আমায় চিঠি লেখার চেষ্টা করছ জড়িয়ে ধরা মনে রেখে। আসলে আমি বা আমার মা কেউ হারাইনি।আত্মীয় মরে গেলে দিন গুলো হারিয়ে যায় না। বরং হারিয়ে যাওয়ার অভিনয় করে তোমার কাছে আরো বেশি বেশি আসে ছেলেবেলা। তিথির'দি সুমনদা'কে আরো বেশি জড়িয়ে ধরার সুযোগ করে দেয়।

২টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।