আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ হারালাম-টি / অসিত ঘোষ


মধুছাপ রেখো যা দেখিনি আর।এসো,ছিলাম না যে অখণ্ডে।দুলুক খানিক দুজনের গভীর - ঢালু পেলে গড়ানো নিচে,নি-চে ! দিও,দি-ও অজানি তিমিরের হিরণ দৌড়।মুছে নিও আমার দলা দলা জমাট খালি।নালামুখটা ধোরো,হাত না,বোলবোলা ঠোঁটের শূন্যে-ঘুর জালে,পেলেই জানান দিও ঘুমন্ত জলে মার্বেল-ফেলার ডুবুং ডুবুং কয়েক কলির মতো।ভাঙন ভাঙন জাগন দেয়াল,তুলুক পাল !

এই উত্তম,মধ্যম ও অধম এবং পরম 'হারালাম'টি দুজনে জানব -  বজরার খুপি পেরিয়ে দেখা না-দেখার খানাখন্দ ধরে,অটুট দাঁড় । হাত-পা,পরত না-কাটে টুকরো টুকরো অজাদুর ঠোকায়।
অগুনতি জীবাণুর বারংবার পুনর্জন্মের মতো এই মা-গো বুক - তোমার যুগযুগান্ত তপতপে গাছময় হেঁসেলে - কোণার টেবিল থেকে একলাফে চলে আসব কলম হাতে বিদ্যেছাড়া।

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।