আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ আমি কবি হলে / উপেক্ষিৎ শর্ম্মা


রোদ এলে ভুলে থাকি স্মৃতির কাঁপন
এঘরে ঢোকেনা রোদ কচি শিশু গায়ে মাখে
শীতের অসুখ আমি কবি হলে আনন্দ পেতাম,
লোভী চিত্রকর যেরকম ঘুরেফিরে চুটিয়ে নিসর্গ আঁকে,
পান করে শূন্যতার হিম; অথবা লেপের ওমে বিবাহিত সুখ
পূর্ণ করে নির্জন সংসার কাজে মন কিছুতে আসে না মন থাকে
গাছের হলুদে চোখে কি স্মৃতির ছুঁচ ? আমি কবি হলে পরিত্রাণ পাই ……  

রোদ এলে ভুলে থাকি স্মৃতির কাঁপন
এহাড়ে লাগেনা শীত মজ্জা ফুঁড়ে উঠে আসে
বিবর্ণ পলাশ স্মৃতিরা দুচোখ খুলে হেসে ওঠে বসন্তের
রুমাল উড়িয়ে কবি হলে বিরুদ্ধে যেতাম চিত্রকর যেরকম
ইচ্ছের স্বরূপ বুঝে হালকা হলুদ রঙে ক্যানভাস ভরে ত্রস্ত নিঃশ্বাসে ……

অতএব রোদের আগুনে ছুঁড়ি  থুতু যন্ত্রণা
স্মৃতিরা দুহাত তুলে নাচছে নাচুক আমার আকাশ
আমি চিনি একা ঘর ফাটা জ্যোৎস্নার মত গন্ধবর্ণহীন
ঋতুর বদল অসুখে অশোকে একাকার, একা, দীর্ঘাকায় নির্জনতা……

কবি হলে আমিও যেতাম মানুষের  প্রত্যন্ত গভীরে
স্থির পায়ে চলে যেতাম নারীদের যৌন পাদদেশে স্বৈরাচারী
পুরুষের মত হেঁটে বা অবলীলায়, শীতের সকালে, ফোটাতাম
ফুল, ফোটাতাম  বর্ণময়  জীবনের মূর্চ্ছনাফোটাতাম স্মৃতি সম্ভ্রম……
আমি কবি হলে……..

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।