ওই যে লোকগুলো,
রুমালে
মুছে নিচ্ছে মুখ
টোকা দিয়ে
ছিটকে দিচ্ছে ঘাম বিন্দুটুকু
ওরা কেউ আপন তো নয়...
কিছু পথ ওয়ান-ওয়ে
যাওয়াটুকু,
শুধু পিঠটুকু
ভেসে থাকে আলগা বাতাসে
শহরের কালোতম লোকটা
ঢিল ছুঁড়ে আলো নেভায় রোজ
আর
জন্মান্তরে বিশ্বাসী কিছু পাগল
ঠায় দাঁড়িয়ে থাকে গলির মুখে
আজ হয়তো উনি ফিরবেন...


খুব সুন্দর !
উত্তরমুছুনখুব ভালো লেখা। দারুন লেগেছে।
উত্তরমুছুনভবনাকে ধরে রাখার প্রচেষ্টা সার্থক। ভাবগুলি অনেক কিছু ভাবিয়ে তোলে...
উত্তরমুছুন