আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

রবিবার, ১৮ মে, ২০১৪

কবিতাঃ অস্বীকার করো / প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়


এতোসব কিছুর পরও একটা থেকে যাওয়া থাকে
যেটা আমরা কেউ-ই পারছি না
তুমি কুয়াশার ভেতর হাতসাফাই
প্র্যাকটিস করছো
আমি নিজের চোখ নিজেই বেঁধে
খুঁজে চলেছি রূমাল
অপেক্ষা মানে কী শুধু বালিঘড়ি
শুধুই ক্যালেন্ডার অথবা নক্ষত্রদোষ !
এমন অনেক মেঘ তো আকাশে থাকে
হাওয়া আটকে দেয়
বৃষ্টি ঝরে না
সিগারেটের ছাই ভেঙে ভেঙে পড়ে
পুরো সিগারেটটার মাপ আর
কিভাবে ফেরত পাই , বলো !
যে কটা রাস্তা দিয়ে হেঁটে
আমরা কাছাকাছি এসেছিলাম --
তার থেকে অনেক কম দূরত্বের পথ
আমরা আর পেরোতে চাইছি না , এখন
দ্যাখো
দিগন্ত বিস্তৃত এই ফাটলের মধ্যে
পোকা হয়ে নিঝুম থাকার চেয়ে --
এসো , জমি-বাড়ি দালালীর কুশলী আদবকায়দায়
নিজেদের রপ্ত করে তুলি
অথবা ঘুমের ওষুধ ভোলা কয়েকটা রাত
তুমিও বাঁশীর সুরে দুলে ওঠো
শঙ্খলগ্না সাপের বশ্যতায়
আমাদের পুড়ে যাওয়ার
আর কোনও দায় বা দায়ীত্ব থাকবে না

তবুও কিছু প্রশ্নের উত্তর মেলে নি
আমি নিষ্পলক, দেওয়ালে, কার্নিশে,
উঠোনে,গলিতে,অনবরত চেঁয়েছিলাম

২টি মন্তব্য:

  1. চমৎকার ! কবিকে কুর্ণিশ !

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
    কবিতাঃ এই লাইনের পর, একটা এন্টার মেরে পরের লাইনে শিরোনাম , কবির নাম দিলে ভালো হতো না ? কেমন যেন কবিতা অস্বীকার করো ঠেকছে , হে !!!
    হাহাহাহা

    উত্তরমুছুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।