আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ অবিশ্বাস বিড়ালের নূপুর / কচি রেজা

যে-রাজহাঁসের ঘরে আমি ঘুমাই তার দরজা জানালা নেইএতযে
অন্ধকার রক্ত থেকে শীত যায়  না তবু   ব্রহ্মান্ডের বাতাসে দেহ পুড়ে  
যায় আমার চোখের পাথর ভিজে ওঠেযে-ভোর বেজে ওঠে নক্ষত্র  
হাতে নিয়ে তোমারও অপেক্ষা

যে-নদীতে ভেলা সেখানে পাখির কবরযে-কবরের ঘরে বুনো ঘ্রাণ  

অন্ধকারের টানে জগতের মর্মে কত জোয়ার ভাটা ,  আমার কান্না  
কিন্তু নীচু হয় আর গ্রহ বুঝিনা বলে নীলা মানায় না আমাকে , অন্ধকারে
তোমার আঙুল কিন্তু বুঝি কত চাঁদ পেরিয়ে আসোবৃক্ষ খুলে নিয়ে  
এসেছো চাঁদ ,  চাঁদের রক্তে ভেসে যায় সকাল ঢেউ চিনিনা বলে কি  
ভাসান হবে না কোনো পাখির ?

শাদা শাড়ি পরে বেহুলা হয় যদি কোনো পাখি , এই পৃথিবী শুয়ে থাকে
বেহুলার কোলে প্রথম বিধবা সেই পাখির জন্য নির্দেশ হয়েছিল  

শাদা রাজহাঁসের যে-ঘরের দরজা জানালা নেই

1 টি মন্তব্য:

  1. বরাবরের মতো আরও একবার "কচি রে্জা"য় মুগ্ধ হলাম। বার বার পড়বার মত কবিতা। অসাধারন।

    উত্তরমুছুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।