শেষ তক চিঠিহীন
মানুষকে ডাকলো না এক দুই শারীরিক চিঠি
ডাকবাক্সটাই তার
লালাল্লা দেহ
হোহা ডাকে
ফিজায় গামা
বিটা
রো
না
হটতে হটতে হটেনটট
জুজুত্তাময়
কেয়াবাত
#
শুধুমাত্র জামায়
জানা ফান্টুস
কালোয়ান মোবাইক
রেত রতিনা গগলস
খালি পিলিয়ন
এসব আমাদের
ছোটবেলাকার
যতবার নিমগাছটাকে
দাঁড়িয়ে থাকতে দেখেছি
রেললাইনে কান
পাতার দিন
ফুলশয্যার রাত
কু-উ তোলা
বিষাদের পাঞ্চ
এসব আর কি
#
আমিই সেই মানুষ
আমিই চিঠি
মতোনীড়ের অংক
তোমরা আমাকেই
লিখো আমাকে
আর মঞ্চে
পড়ে নিয়ো
আগুন জলের বাইরে
চোখ গ্যালো চোখ
গ্যালো
ইমোশনের
ইলেকট্রনেরা ব্রেক মারছে ঘুমোবে বলে
সেই শব্দে পুড়ছে চিঠি গুলো


অসাধারন এক লেখা। একেবারে চলিত প্রথা থেকে বেড়িয়ে এসে ভিন্ন স্বাদ, ভিন্ন মাত্রা।
উত্তরমুছুনপ্রণম্য লেখা
উত্তরমুছুন"ইমোশনের ইলেকট্রনেরা ব্রেক মারছে ঘুমোবে বলে
উত্তরমুছুনসেই শব্দে পুড়ছে চিঠি গুলো"- অনবদ্য লেখা..