আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ জল পড়ে পাতা নড়ে / প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়



--খন্দ যেমন থাকে খঞ্জের ফাঁদে
তোমার বিরহ সেইরূপ--
এই কথা লেখা হলে , বাগ্দেবী পিছনে তাকান
কিতাব ভীষণ ভারী , তার থেকে -বুকই ইঁদুর
আঙুলেই নেমে আসে সমান্তরাল অক্ষর

তোমার পাথেয় ছিলো ভুল পথ তাই আর মিছিলে হাঁটো না
ক্লেশ ছিলো রাজবেশ কুকুরের যেমন এঁটুলি
অন্যথার ঘোড়াগুলি ঘাস খেয়ে উধাও হয়েছে
আস্তাবলের ঝুল তুমি দ্বার তুমি দারোয়ান

সব পথে আলো থাকে এমনটি না হওয়ারই কথা
প্রেমিকার পাশে প্রেম এবং শরীর নিয়ে ব্যথা
মাতাপিতা রান্নার গ্যাস নিয়ে অধুনা পীড়িত
মোবাইলে কথা কমে , লাগে টাকা সেনবাবু মৃত

তোমাকে কবিতা বলে সে কোন তরুণী রাত জেগে
তুমি তার পাশে শুয়ে স্বমেহনে রত হতে চাও !
এভাবেই কাছে আর দূরে থাকা ঢেউবালি যায়
সবকিছু নশ্বর এই বোধ কান্না জাগায়

পিঁপড়ে সরণী থেকে কয়েকটি গান ভেসে আসে
কথাসুর পাল্টায় আবেদনে মোটামুটি এক
সেই জোলো ভ্যানতারা, ওগো তুমি কোথায় পালালে

একাডেমী কবিকুল বাংলাবাজারে ল্যাজ নাড়ে

1 টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।