আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ গৃহ পালন / রোমি চক্রবর্তী


বিবাহিত প্রথম এলার্ম ভাঙ্গা ভোরে ছিল 
নতুন দিন সাজানো...
তানপুরাটা ঝেরে রাখা কাজ.....
বারো রঙে রঙ্গিন আমার নতুন ভৈরবী ।  
সংসারের প্রতিধ্বনিত পায়ের ছন্দ  
দিনের পথ বেয়ে পথেই মিশে গেছে রাতের শেষে।  

ঘুম চুরি করে নেওয়া স্মৃতিকে ফেরাতে ব্যর্থ...
পিছন ফিরে দেখা যায় তরকীব এর তান ,
আলাপে, বিস্তারে, মুখরার ঝঙ্কারে  
কত কত ঝরে পরা আমি আমাকে অতিক্রম করেছি বার বার ,
শুধু তেহাইটুকু বাকী ছিল,
মধ্যরাতে ঘুমিয়ে পরে  রাতের রাগিণী 

চোখে সকাল বুলিয়ে দেয় স্বপ্ন হীন
কলিং বেল... 
সুমিত্রা কাজে আসে 
বাসন মাজার ঝনঝনে উঠোন রোদ্দুর মেখে হলুদ 
আমার সংসারে আমি আর আমার বিবাহিত আমি
মিলে মিশে এক হয়ে যাই অভ্যাসকে ভালোবেসে ...

সুমিত্রা রোজ বলে ওর কথা,  
ওর মেয়ের কথা, মেয়েকে নিয়ে স্বপ্নের কথা ।
কচি মুখ দরজায় রেখে কাজ এ আসার যন্ত্রণার কথা ...

যন্ত্রণার মুখ আর স্বপ্নের মুখ বুঝি আমাদেরই মত
আমি, সুমিত্রা আরও কোটি কোটি সুমিত্রা 
স্বপ্নই বুঝি লড়াইকে জিতিয়ে দেয় ...    

সুমিত্রারা ঘরে ফেরে...
আমিও... 
আমাকে স্মৃতি থেকে ছিঁড়ে  
তানপুরার সুরে মিলিয়ে দিতে ।

আজ আর  অপেক্ষা নয় 'রাতের রাগিণী'র
দিনের পরে দিন আসার অপেক্ষায় দিন গোনা শেষ...
ভৈরবী'র আলাপে প্রথম আলো জ্বেলে দেব আমি পৃথিবীর বুকে।

৭টি মন্তব্য:

  1. অসাধারন। অসাধারন। এ আমাদের প্রতিদিনের গৃহপালন, সুমিত্রা চরিত্র ও রাগের ব্যাঞ্জনায় তার প্রকাশ অতুলনীয়। এ এক অনুভবের কবিতা। কবিতা বোধহয় আমাদের প্রাত্যহিক জীবন থেকেই উঠে আসে। কবিকে শুভেচ্ছা ও ভালোবাসা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শুভেচ্ছা গ্রহণ করলাম। আমি অভিভূত পাঠকের মন্তব্য পড়ে । নববর্ষের শুভেচ্ছা রইলো

      মুছুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।