মেঘের দাঁতে তৈতৈ হাঁস খুঁজছে কুটুর চোখ
চোখের তারায় একটা হীরামণ পাখি
পাখির ঠোঁটে রূপকথায় কাঁচরঙের ঘোড়া
ঘোড়াটা রূপকথা ফেলে ক্রিকেট মাঠে -
মাঠের কোনায় বাচ্চুদার হাতে ন্যুড ছবির ভিউকার্ড
ওটার তরমজা ভাবতেই নিবুর প্রথম চিঠি
চিঠির উত্তর লিখল রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের বজরা কীর্ত্তনখোলাতীরে বিভা ঠাকুরাণীর হাটে -
সেখানে কুটুকে বনলতার আঁচলে বাঁধা ট্রাম দেখাল জীবনানন্দ
বনলতাকে খুঁজতেই এলান পোর ঘরে ববমার্লোর গলা শোনা গেল
মার্লোর হেয়ারস্টাইলে ঝুলে আছে লালন
লালনের চোখটাই আরশিনগর -
আরশিতে কুটুর জীবনের বায়োস্কোপ ঘুরে ঘুরে আসছে
বায়োস্কোপের শেষ দৃশ্য –
নিবুর কোলে ছেলেকে চুমু দিচ্ছে কুটুর অফিস ব্লেজার -
ব্লেজারের নিচে বৈরাগী মন সময়ের সাথে রেসলিং করছে।


রবীন্দ্রনাথের বজরা কীর্ত্তনখোলাতীরে বিভা ঠাকুরাণীর হাটে -
উত্তরমুছুনসেখানে কুটুকে বনলতার আঁচলে বাঁধা ট্রাম দেখাল জীবনানন্দ
........................
মার্লোর হেয়ারস্টাইলে ঝুলে আছে লালন
...........
ব্লেজারের নিচে বৈরাগী মন সময়ের সাথে রেসলিং করছে। ......bah bah