আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ জল / দেবায়ন ভট্টাচার্য

        
 
আজ যারা জল ভালোবেসে বোতল আটকেছিল
সারি সারি ছড়ানো ছেটানো...
কেউ ওরা বোতল দ্যাখেনি
ছিপি গুল পাল্টে নিয়েছে 

ভূগোল পড়েছে যারা ওরা সব জল নিয়ে বিশারদ
তুমি আমি খামকাই দরাদরি
মুখ বোজ                
মুখ গোঁজ
সংগ্রহ করি...
আমি শুধু  প্রেম বুঝি, এক ভাগ স্থল বুঝি

 
বাসের পিছনে বসে সামনের ভিড়
ওরা সব ভিড় দ্যাখে চেপে চেপে
কত গাঢ় কত ফাঁক কোমর বাঁকিয়ে
কেউ কেউ ফুলে ওঠে দুলে ওঠে
কেউ কেউ চুপ করে কেঁদে ওঠে     

 
আজ আর বৃষ্টি হবে না আর কবে হবে জানা নেই
এসো দশ তলা ছাদে উঠি দশবার ওঠানামা করি

৫টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।