আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

কবিতাঃ কাকিমা / সজল দাস



দেখি, কাকিমা কথা বলছে খুব
দুঃখের গাছ থেকে
পেড়ে আনছে ফল, একে একে

কাকিমার মুখ জুড়ে 
কাঁচাপাকা রোদ 
জুঁইফুল-বেলফুল করছে...

উনার নাকি কঠিন রোগ,
ভগবান,ছেলেটাও যদি ভাল হত---
সারাদিন এই সবই ভাবে

ভাবতে ভাবতে কাকিমা
বিকেলে এসে দাঁড়ায়, রেলিঙে বেঁকে
দাঁড়ায়


আসলে দেখতে চায়
মৃত্যু, ঠিক কত তলা নিচে

৩টি মন্তব্য:

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।