আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

সম্পাদকীয়ঃ বৈশাখ,১৪২১

বৈশাখ, ১৪২১                                                 প্রথম বর্ষ ,প্রথম সংখ্যা                                                   প্রচ্ছদঃ সৈকত মান্না 
                         
                        ন্ধকারের হাত ধরে ছায়াপথ বেড়েই চলেছে অদৃশ্যের আড়ালে ঝুলো ধরা তেলচিত্রে আটকে ধরেছে বিকলাঙ্গ মানবিক চেতনা ছোট হয়ে আসছে জীবন সলতে সাহিত্য যেন মানুষের জীবনে তেলের মত, যা ফুরিয়ে গেলে বাতি নিভে যাবে নিশ্চিত

                        এগিয়ে
চলছে সময়ের পথ গতিময়তা আছন্ন করছে জীবন সত্যকে রিমোটের সাথে সাথে তাল মিলিয়ে চলছে যন্ত্রবৎ মানব শরীর। ক্ষয়ই জীবনের পথ। তাই ফুরিয়ে যাবার দিনও অনতিদূর। এই দৃশ্যমান অন্ধকার প্রেক্ষাপটে  নিজেকে বাঁচিয়ে রাখার একমাত্র মন্ত্র হোল সাহিত্য চর্চা কর্মব্যস্ত জীবন থেকে স্বল্প সময়ের অবসর-কুঁচি যা পাওয়া যায়, তাই কবিতা, গল্প পড়ার জন্যে নিয়োজিত করে বেঁচে থাকার রসদ হিসাবে খুঁজে নেয় সাহিত্যপ্রেমী মন বই এর পাতা উল্টাতে উল্টাতে ফুসফুস ভরে ওঠে অক্সিজেনে যে কোন সাহিত্য অন্ধকার থেকে সরে এসে আলোর পথে বিশ্রাম সাহিত্যে মানুষ উপলব্ধি করে নাড়ির বিশুদ্ধ জোর।  

                    কেয়ার অব সাহিত্যে বাংলা সাহিত্যের ঐতিহ্যের বাহক হিসাবেই গড়ে তুলতে চায় নিজেকে। একটা সুপাঠ্য সাহিত্য খাজানা। গঠনশীল স্বকীয়তার অদম্য ইচ্ছাশক্তির তাগিদে আমাদের পাতায় ফুটে উঠুক তরুণ প্রজন্মের ফুল সাথে বট বৃক্ষের মত দাঁড়িয়ে থাকবে কিছু গুনি মানুষের ক্লাসিক লেখা নবীনে প্রবীণে ভরে উঠুক লেখার কারুকার্য পড়তে পড়তে এক আকাশ ভালোবাসা বেড়ে উঠুক পাঠক মনে আমাদের প্রতিটি প্রয়াসে দরজা খোলা রইলো বর্তমান প্রজন্মের জহুরিদের জন্যে প্রতিটি সৃষ্টির সাথে লেগে থাকুক আত্ম শনাক্তকরণের মৌলিক প্রয়াস। ভাষাবৃক্ষের অমৃত জল পান করুক সাহিত্য পিপাসু মানুষ।

                     পরিশেষে এই মাস বাঙ্গালির সাহিত্য মননে এক বিশেষ গুরুত্বপূর্ণ এটি কবিপক্ষ হিসাবেই স্বীকৃত সাহিত্য ক্ষেত্রে নিঃসীম সাগরের ভাবনায়, এই অকৃত্রিম দান যে মানুষটি করেছেন তার নাম ব্যতিরেকে  আমরা সাহিত্য ভাবতেই পারি না আমাদের রক্তে মিশে গেছে কবিগুরু, আমাদের হৃদয় মন্দিরে প্রতি বেলার ভোরে সূর্য হিসাবে উদিত হন রবি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হোল বাঙ্গালির নববর্ষ উৎসব প্রিয় বাঙ্গালির তের পার্বণের শুরু হয় এই মাসের দরজা দিয়ে আর সেই দরজা দিয়ে পৃথিবী দেখার এক ছোট্ট প্রয়াস আমাদের এই সংখ্যা আমাদের এই সংখ্যা, পাঠকের অন্তঃকরণে স্থান করে নিক আলোর দিশারি হিসাবে
                     
                     “দারুণ অগ্নিবাণে রে” – এই রুদ্র বৈশাখের দিনেতব ক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলে নিয়ে ভীষণ ভয়াল”- দহন দিনে পুড়তে পুড়তে হাঁপিয়ে ওঠার আগে সকল পাঠকের জন্যে বয়ে আসুক হিমেল বাতাস এক সাথে গেয়ে উঠিএসো হে বৈশাখ, এসো এসো তাপ নিঃশ্বাস বায়ে...”

                  সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আমরা আর কেয়ার অব সাহিত্য জাগ্রত থাক আপনাদের মনে সব সময়ের জন্যে     


                                                                                                                     পবিত্র আচার্য্য                                                                                                                       ১লা বৈশাখ ১৪২১ 

২টি মন্তব্য:

  1. ফাটিয়ে সম্পাদকীয় লিখেছ পবিত্র দা। বৈশাখে বাজিমাত বলতেই হবে। চলতে থাকুক এমন কলম। আমরাও পড়তে থাকি।

    উত্তরমুছুন
  2. বাপ্পাদিত্য দে৪/২০/২০১৪ ০২:৪০:০০ AM

    অসাধারন সম্পাদকীয়। C/o: সাহিত্যের বৈশাখী সূচনায় মন জুড়িয়ে গেল। অনবদ্য প্রচ্ছদ। সকলের
    প্রতি বৈশাখী শুভেচ্ছা রইল।

    উত্তরমুছুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।